পিরোজপুরের ভান্ডারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তেলিখালী ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলার তেলিখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজানুর রহমান তেলিখালী ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য ও একই ইউনিয়নের মরহুম আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দেওয়ান জগলুল হাচান জানান, তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।



