নেত্রকোনায় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শহরের কুরপাড়স্থ জেলা জামায়াত কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি বদরুল আমিন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক ফজলুল হক রোমান, স্থানীয় দৈনিক জননেত্র সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, বাংলাভিশন জেলা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।



