কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবিরের অর্থসহ কোরআন বিতরণ

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান। ঐতিহাসিক কোরআন দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়া কলেজে ছাত্রশিবিরের কোরআন বিতরণ
কুলাউড়া কলেজে ছাত্রশিবিরের কোরআন বিতরণ |নয়া দিগন্ত

ঐতিহাসিক ‘কোরআন দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া সরকারি কলেজ শাখা।

সোমবার (১১ মে) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে কোরআনের কপি তুলে দেয়ার মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়।

১৯৮৫ সালের ১১ মে কোরআনের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারীদের স্মরণে প্রতিবছর এই দিনটি ‘কোরআন দিবস’ হিসেবে পালন করা হয়।

কোরআন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা শিবির সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি তামিম আহমদ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজাতির পূর্ণাঙ্গ জীবনবিধান। ঐতিহাসিক কোরআন দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

এছাড়া উপস্থিত ছিলেন কলেজ শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি তানভীন হাসান তাশফীক ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং উৎসাহের সাথে অর্থসহ কোরআন গ্রহণ করেছেন।