সাভারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

এ সময় খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশের এসআই মো: ফিরোজ আহমেদ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
পথচারীর লাশ উদ্ধার
পথচারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

সাভারে সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারমুখী লেনে মো: মিজানুর রহমান (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এখনো বিস্তারিত পরিচয় জানা যায়নি।

রোববার (১ জুন) আমিনবাজারের সালেপুর সেতুর পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ সময় খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশের এসআই মো: ফিরোজ আহমেদ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছেন।

এসআই মো: ফিরোজ আহমেদ জানান, ‘মৃতের পকেটে থাকা মোবাইল থেকে তার আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’