আশুগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দু’টি স্মার্টফোনসহ আসামিকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
গ্রেফতার মো: আসাদ মিয়া (৩৮)
গ্রেফতার মো: আসাদ মিয়া (৩৮) |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে মো: আসাদ মিয়া (৩৮) নামে এক যুবককে, তবে পালিয়ে যান

বুধবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চরচারতলা এলাকার আলাল শাহ মাজার-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ক্যাডার এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাদ্দাম হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। সাদ্দাম হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অভিযানের সময় সাদ্দামের বসতবাড়ির আঙিনায় ৪-৫ ফুট গভীর এবং ১০ ফুট ব্যাসার্ধের একটি গর্ত খুঁড়ে একটি আমেরিকান রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে গেলেও তার ভাই মো: আসাদ মিয়া (৩৮) ঘটনাস্থল থেকে আটক হন। পরে তাকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দু’টি স্মার্টফোনসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।