নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে ইমাম নিহত

ফজরের নামাজ আদায়ের পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। জজ কোর্টের কাছে অটোরিকশাটি পৌঁছালে সড়কের বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রাক আসতে থাকে। ট্রাকটিকে সাইড দিতে গিয়ে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
নিহত ইমাম গোলাম মোস্তফা
নিহত ইমাম গোলাম মোস্তফা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে জেলা জজ কোর্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত গোলাম মোস্তফা সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদের পেশ ইমাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। জজ কোর্টের কাছে অটোরিকশাটি পৌঁছালে সড়কের বিপরীত দিক থেকে দ্রুতগতিতে একটি ট্রাক আসতে থাকে। ট্রাকটিকে সাইড দিতে গিয়ে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সাথে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে ইমাম ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালকের অবস্থাও আশঙ্কাজনক।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, নিহতের শরীরে গুরুতর আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশা থেকে পড়ে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে। লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।