চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন বিতরণ

২০২৫-২৬ অর্থবছরে এডিপি-এর অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন এ মেশিন বিতরণ করেন।

Location :

Chitalmari
ইসিজি মেশিন বিতরণ
ইসিজি মেশিন বিতরণ |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষে এবং জনসাধারণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে ইসিজি মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ মেশিন বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে এডিপি-এর অর্থায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন এ মেশিন বিতরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) চিকৎসক এস এম আরজান আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিকিৎসক মফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: কামরুজ্জামান খান পিকলু, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু, স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ মো: কুতুব উদ্দিন, ফার্মাসিস্ট শিশির মজুমদার, ইসিজি টেকনিশিয়ান স্বর্ণা রানী ও নার্সিং সুপারবাইজার শান্তনা রানী দত্ত।

ইসিজি মেশিন বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন ও উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।