স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেফতার

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নূর নবীর স্ত্রী ফাতেমাকে ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্নস্থানে স্পর্শ করে উত্ত্যক্ত করে ফয়সাল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু দিয় নূর নবী হোসেনকে পেটের দুই পাশে ছুরিকাঘাত করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
গ্রেফতার হত্যা মামলার আসামি মো: শাহ পরান প্রকাশ ফয়সাল
গ্রেফতার হত্যা মামলার আসামি মো: শাহ পরান প্রকাশ ফয়সাল |নয়া দিগন্ত

ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো: শাহ পরান প্রকাশ ফয়সালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে দাগনভূঞা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, একইদিন ভোর সাড়ে ৫টার দিকে মহিপাল ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহত নূর নবী হোসেনের বাড়ি ভোলা জেলায়। তিনি দিনমজুর ও মহিপালে ফ্লাইওভারে নিচে ভাসমান বাসিন্দা হিসেবে বসবাস করে আসছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ভোলার বাসিন্দা নূর নবী হোসেন নদী ভাঙন-পরবর্তী পারিবারিকভাবে ঢাকায় বসবাস শুরু করলেও পরে বিচ্ছিন্ন হয়ে ফেনীতে ভাসমান অবস্থায় বসবাস শুরু করেন। তিনি দাগনভূঞার বিবি ফাতেমাকে পরিচয় সূত্রে বিয়ে করেন। তারা প্রায় সময় রাস্তাঘাটে বোতল কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। দিন শেষ হলে মহিপাল ফ্লাইওভারের নিচে রাত্রিযাপন করেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে নূর নবীর স্ত্রী ফাতেমাকে ঘুমন্ত অবস্থায় শরীরের বিভিন্নস্থানে স্পর্শ করে উত্ত্যক্ত করে ফয়সাল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নূর নবী ফয়সালের নাকে ঘুষি মারলে ফয়সালও তাকে মারধর করেন। একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু দিয় নূর নবী হোসেনকে পেটের দুই পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নূর নবীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বিবি ফাতেমা ফেনী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি মো: শাহ পরান প্রকাশ ফয়সালকে গ্রেফতার করে। রোববার দিবাগত রাত ২টার দিকে দাগনভূঞা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস বলেন, আসামি জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত চাকুটি মহিপাল ফ্লাইওভারের নিচে একটি পরিত্যক্ত গর্ত থেকে জব্দ করা হয়েছে।