ঢাকার আশুলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে ৯৭৩ জনকে ভিজিএফের এ চাল বিতরণ করা হয়।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ইউনিয়নের আওতাধীন অতিদরিদ্র প্রায় ৯৭৩ জন মানুষকে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।’
আগামী ঈদেও এ চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।



