সাঁথিয়ায় মাদক টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৪

পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
সাঁথিয়া থানা, পাবনা
সাঁথিয়া থানা, পাবনা |নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন এবং চারজনকে আটক করেছেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটক ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক কারবারি করে আসছেন।

নিহত গফুরের ছেলে আলমের সাথে মাদক কেনার টাকা ধার নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন তার লোকজন নিয়ে আলমের বাড়িতে যায়। কথাকাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

এ সময় আলমের বাবা আব্দুল গফুর (৭০), মরহুম আবুল হোসেনের ছেলে মানিক (৪৩), আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন (৪৫), সেলিমের স্ত্রী ময়ুরী খাতুন (৩৪) আহত হয়। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর হয়।

এ ঘটনায় ময়েন উদ্দিন (৪৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন (৪৩) ও সজিব (২৫) কে থানা পুলিশ আটক করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল গফুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।’