গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া বাজারের বেদখল হওয়া জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া তোহা বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানগুলো অবৈধ সম্প্রসারিত অংশ ভেঙে দেয়া হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার
গফরগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ২৫ কোটি টাকার খাস জমি উদ্ধার |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সালটিয়া বাজারের বেদখল হওয়া জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া তোহা বাজারের উন্মুক্ত জমিতে অবৈধ স্থাপনা ও বাজারের চারপাশের দোকানগুলো অবৈধ সম্প্রসারিত অংশ ভেঙে দেয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গফরগাঁও পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রায় ২৫ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে, যা জনসাধারণ ও ব্যবসায়ীরা হাট-বাজারের কাজে ব্যবহার করতে পারবে।

অভিযানের সময় থানার পুলিশ সদস্য, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।