আনোয়ারায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি
দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতি মামলায় আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত মো: আব্দুল আলিম (৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মুছা মাঝির ছেলে আলিম উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনিরবিল এলাকার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আনোয়ারা থানার একটি ডাকাতি মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানায় দণ্ডিত করা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, র‍্যাব গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।