বরগুনা সদরে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। নিহত ওই গৃহবধূর নাম আলম তাজ। তার বয়স হয়েছে ৪৭ বছর। তিনি একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
তাকে রড দিয়ে মধ্যেযোগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে এমন নির্মম ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূর চেহারা সম্পূর্ন থেঁথলেও দেয়া হয়।
এ হত্যার ঘটনাটি উদঘাটনের জন্য জেলা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে কাজ করছেন।
বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাহউদ্দিন জানান, এ নির্মম ঘটনাস্থলকে ইতিমধ্যে ক্রাইম সিন স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।



