দোহারে আওয়ামী লীগ নেতা আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিকে তাকে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
আটক আওয়ামী লীগ নেতা
আটক আওয়ামী লীগ নেতা |নয়া দিগন্ত

ঢাকার দোহারে শফি উদ্দিন মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শফি উদ্দিন রাইপাড়া আওয়ামী লীগের উপদেষ্টা বলে জানা যায়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিকে তাকে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ থাকায় গোপন সংবাদের ভিত্তিকে তাকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা জানান তিনি।