টঙ্গীবাড়ীতে ১৪১ জেলেকে ৮০ কেজি করে চাল বিতরণ

এপ্রিল ও মে—এই দুই মাসের জন্য প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় জেলেদের সহায়তায় সরকার এ উদ্যোগ নিয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
চাল বিতরণ
চাল বিতরণ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রোববার (৩ মে) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে ইউনিয়নের ১৪১ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এপ্রিল ও মে—এই দুই মাসের জন্য প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ায় জেলেদের সহায়তায় সরকার এ উদ্যোগ নিয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।

এ সময় তিনি বলেন, ‘জেলেদের জীবন-জীবিকা রক্ষায় সরকার ধারাবাহিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞার সময় যাতে তারা মানবেতর অবস্থায় না পড়ে, সেজন্য নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।’

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি জয়নাল খালাসি, ইউপি সদস্য বাবু হাওলাদার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আপন সরদার এবং সংরক্ষিত নারী সদস্য কাজলী বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চাল পেয়ে উপকারভোগী জেলেরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানায়।