বরিশালের চরমোনাই এলাকায় কীর্তনখোলা-১০ লঞ্চে অগ্নিকাণ্ড

বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।

Location :

Barishal
কীর্তনখোলা-১০ লঞ্চ
কীর্তনখোলা-১০ লঞ্চ |সংগৃহীত

বরিশাল ব্যুরো
ঢাকা থেকে কয়েক হাজার মুসল্লি নিয়ে চরমোনাই মাহফিলে অংশ নিতে আসা রিজার্ভ কীর্তনখোলা-১০ লঞ্চের ৩২৫ নং কেবিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে সংলগ্ন কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও চরমোনাই মাহফিল বাস্তবায়নে গঠিত মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, অগ্নিকাণ্ডের সময় কীর্তনখোলা-১০ লঞ্চের ৩২৫ নম্বর কেবিনে কেউ ছিল না।

ঘটনা টের পেয়ে লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে কেবিনের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হলেও বাইরে আগুন ছড়ানোর সুযোগ পায়নি।

তিনি আরো জানান, চরমোনাই ঘাটে বিলাসবহুল অনেকগুলো লঞ্চ নোঙর করা রয়েছে। যার প্রত্যেকটিতেই মাহফিলে আসা হাজার হাজার মুসল্লি রাত্রিযাপন করেন। এ ধরণের দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য সকল লঞ্চ কর্তৃপক্ষকে সতর্কতা অবলম্বনের জন্য মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।