চৌহালীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সম্প্রতি যমুনা নদীতে পানি কমার সাথে সাথে বালুবাহী অসংখ্য বাল্কহেড নদীর পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে চলাচল করছে। এতে তীর রক্ষা বাঁধসহ বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
যমুনা ভাঙনরোধে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
যমুনা ভাঙনরোধে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা ভাঙনরোধে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যমুনা নদীতে পানি কমতে শুরু করায় জোতপাড়া নদীর পাড় ঘেঁষে বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকার তীর রক্ষা বাঁধ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নদী পাড়ের সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০১৬ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে চৌহালী উপজেলা সদর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে সম্প্রতি যমুনা নদীতে পানি কমার সাথে সাথে বালুবাহী অসংখ্য বাল্কহেড নদীর পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে চলাচল করছে। এতে তীর রক্ষা বাঁধসহ বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভাঙনরোধে জিও ব্যাগ স্থাপন ও বালুবাহী বাল্কহেডের অবাধ চলাচল বন্ধ করতে হবে।

চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহালীর সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসনে বলেন, ‘বরাবরের মতোই নদীভাঙনের বিষয়ে আমার অবস্থান স্পষ্ট। ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।