দুর্গাপুরে অস্ত্রের ভয় দেখিয়ে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুরে অস্ত্রের ভয় দেখিয়ে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ
দুর্গাপুরে অস্ত্রের ভয় দেখিয়ে যুবককে হত্যার হুমকি, থানায় অভিযোগ |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে রাজু আহমেদ (৩০) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে ভুক্তভোগী যুবক দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাড়ি থেকে দুর্গাপুর উপজেলার মহিপাড়া (সোনারপাড়া) গ্রামের লীলচান স্বর্ণকারের ছেলে রাজু আহমেদ গোলাবাড়ি বাজারে যাওয়ার পথে তার পথরোধ করে একই এলাকার মো: নুর ইসলাম (জাম্বু), সেলিম রেজা, সেফারুল, নয়ন, নাজমুল, আমজাদ আলী ও আইনালসহ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় ভুক্তভোগী প্রতিবাদ করলে অভিযুক্ত নুর ইসলামের (জাম্বু) নির্দেশে অভিযুক্তরা দেশীয় হাসুয়া, রামদা, চাপাতি, লাঠি ও দেশীয় অস্ত্র হাতে তাকে ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার সময় লালচাঁন, মো: মহিদুল ইসলাম ও সোহেলসহ আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী লালচাঁন বলেন, ‘পূর্ব শক্রতার জেরে গোলাবাড়ি বাজারে প্রকাশ্যে রাজু আহমেদকে স্থানীয় নুর ইসলামের (জাম্বু) নির্দেশে কামারের দোকান থেকে হাসুয়া, রামদা, লাঠি নিয়ে ধাওয়া করে। পরে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।’

অভিযোগ অস্বীকার করে মো: নুর ইসলাম (জাম্বু) বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।’

অভিযোগকারী রাজু জানান, ‘অভিযুক্তরা সুযোগ পেলে আমাকে খুন-জখম ও বাড়ি ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় আছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন। সুষ্ঠু তদন্ত করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’