নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত

অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন
অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন |নয়া দিগন্ত

শরীয়তপুরের নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হযরত আলী ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী উপজেলার চান্দনী এলাকার কালাই ছৈয়ালের ছেলে। তিনি ভোজেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন হযরত আলী। এ সময় শরীয়তপুর থেকে নড়িয়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা নড়িয়া-শরীয়তপুর সড়কের চান্দনী এলাকায় হারুন শেখের বাড়ির সামনে সড়কের ওপর হযরত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

নড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিমউদ্দীন বলেন, ‘ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ও ঘাতক অ্যাম্বুলেন্সটি শনাক্তের চেষ্টা চলছে। লাশটি সুরতলহাল শেষে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’