কুমিল্লায় ভোট স্থগিতের আবেদন জানিয়েছে জামায়াত প্রার্থী

বারবার প্রতিকারের চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। তাই কেন্দ্রগুলোর ভোট স্থগিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
লিখিত অভিযোগপত্র
লিখিত অভিযোগপত্র |নয়া দিগন্ত

কুমিল্লা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ভোটকেন্দ্রে জালভোট, কেন্দ্র দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কুমিল্লা বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনি এলাকার আলেকজান মেমোরিয়াল হাই স্কুল (কেন্দ্র নং-১৯), শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৬), চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮), চম্পকনগর মদিনাতুল উলুম মাদরাসা (২৯), বামইল স্কুল অ্যান্ড কলেজ (৫৩), বাখরাবাদ গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় (৬৯), ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯৬), কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১৮), তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২২ ও ১২৩), হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ (১২৬ ও ১২৭), চৌয়ারা মাদরাসা (১২৮), চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় (১২৯), তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩২), বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৬), শুভপুর মনোয়ারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (১৫৯) ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৬১) কেন্দ্রে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে।

অভিযোগে পত্রে তিনি উল্লেখ করেন, বারবার প্রতিকারের চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। তাই কেন্দ্রগুলোর ভোট স্থগিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।