গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে হিরা বেগম (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার ৭টার দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের কান্তনগর রানুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যে ভাঙ্গামোর গ্রামের হিরু মহুরীর মেয়ে ও কিশামত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ মিয়ার স্ত্রী ।
স্বজনরা জানায়, হিরা বেগম উপজেলার কামারপাড়া এলাকার বিয়ের অনুষ্ঠান থেকে অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। এরইমধ্যে একটি চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে হিরা বেগম ঘটনা স্থলে মারা যান।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘ওই স্থানে দুর্ঘটনার বিষয়টি জানা নেই। খোঁজ নেয়া হবে।’



