৯ম পে-স্কেলের দাবিতে কাঁঠালিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাঁঠালিয়া উপজেলা চত্বরে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নে জন্য অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাঁঠালিয়া উপজেলা চত্বরে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে, ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।