চিতারবাজারে মাদক কারবারের তথ্য দিলেই পুরস্কার

স্থানীয় ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মাদকবিরোধী এই উদ্যোগ সফল করার জন্য সকলে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে চিতার বাজারকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Location :

Boalmari
রোববার চিতার বাজার বণিক সমবায় সমিতির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়
রোববার চিতার বাজার বণিক সমবায় সমিতির মাসিক মিটিং অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চিতার বাজার বণিক সমবায় সমিতি এবং স্থানীয় ব্যবসায়ীরা। বাজার এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাদক কারবারের তথ্য দিলেই পুরস্কারের ঘোষণা দিয়েছে চিতার বাজার বণিক সমবায় সমিতির বর্তমান কমিটি।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে চিতার বাজার বণিক সমবায় সমিতির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সিদ্ধান্ত হয় চিতার বাজারে কেউ মাদক কারবারের সাথে জড়িত ব্যক্তির সঠিক তথ্য দিতে পারলে তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন স্থানীয় সকল ব্যবসায়ী ও গণ্যমানব্যক্তিবর্গ।

চিতার বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো: জামাল উদ্দিন বলেন, বাজার এলাকার পরিবেশ শান্ত ও নিরাপদ রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এর বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

চিতার বাজার বনিক সমবায় সমিতির থেকে আরো জানানো হয়- মাদক কারবারির সঠিক তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। তবে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যাচাই-বাছাই শেষে পুরস্কার প্রদান করা হবে।

স্থানীয় ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, মাদকবিরোধী এই উদ্যোগ সফল করার জন্য সকলে একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে চিতার বাজারকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।