পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন

বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশের নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নারী দিবস পালন
নারী দিবস পালন |নয়া দিগন্ত

পাকুন্দিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমম দাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমম দাস বলেন, ‘বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশের নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরো বাড়াতে হবে।’

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর ই আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ফারজানা জামান পুনম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কদ্দস মোমেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, শামছুন্নাহার আপেল এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।