দিনাজপুর বোর্ডে সবসূচকে পাশের হার নিম্নগামী

সকালে প্রকাশিত ফলাফলে শতকরা ৫৮.০৫ ভাগ ছাত্রছাত্রী দিনাজপুর বোর্ডে পাস করেছে। এবার এবারে মোট পরীক্ষার্থী ছিল ১,৮৩,৬৯৪ জন।পাস করেছে ১,০৪,৯২৫ জন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড |নয়া দিগন্ত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত ছয় বছরে সর্বনিম্ন পাশের হার অর্জন করেছে। সব সূচকেই বিগত বছরগুলোর থেকে এবারের অর্জন নিম্নমুখী।

সোমবার (১০ আগস্ট) সকালে প্রকাশিত ফলাফলে শতকরা ৫৮.০৫ ভাগ ছাত্রছাত্রী দিনাজপুর বোর্ডে পাস করেছে। এবার এবারে মোট পরীক্ষার্থী ছিল ১,৮৩,৬৯৪ জন।পাস করেছে ১,০৪,৯২৫ জন।

জিপিএ-৫ পেয়েছে ১৩,৬৩৯ জন। গত বছরে এই সংখ্যা ছিল ১৫,০০৮ জন। কোনো স্কুলে কেউ পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা ১৮ টি। গত বছর পাস না করা স্কুলের সংখ্যা ছিল ১৩ টি। এছাড়া শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ২৪ টি। যা গত বছরে শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা ছিল ৪৮ টি।

শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের কারণে ফলাফলের এই বিপর্যয় হয়েছে বলে শিক্ষার্থী ও অবিভাবকরা জানায়।