ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের জব্দ করা বাসে আগুন

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা বাসে এ ঘটনা ঘটে।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
আগুন লাগার ঘটনায় পুড়ে যাওয়া গাড়ি
আগুন লাগার ঘটনায় পুড়ে যাওয়া গাড়ি |নয়া দিগন্ত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জব্দ করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা বাসে এ ঘটনা ঘটে।

এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। গত ৬ জুন একটি সড়ক দুর্ঘটনায় হতাহতের মামলায় বাসটি জব্দ করা হয়েছিল।

মল্লিকপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী সালাউদ্দিন বলেন, আরএসএফ নামে বাসটি জব্দ করে হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস করে জানানো হয়।

তিনি জানান, বাসের মালিকপক্ষই সেটি দেখাশোনা করতো।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম জানান, অগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।

এদিকে বাসে অগুন লাগার এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে ফরিদপুর-খুলনা মহাসড়কের দু’পাশে শতশত পরিবহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।