রাজনগরে ১২ লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ

চাল, ডাল, আটা, ছোলা, দুধ ও চিনিসহ বিভিন্ন প্রকারের প্রায় ছয় হাজার টাকার ইফতার সামগ্রী প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

Location :

Maulvibazar
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের রাজনগরে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে প্রায় ১২ লাখ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আল খায়ের ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাল, ডাল, আটা, ছোলা, দুধ ও চিনিসহ বিভিন্ন প্রকারের প্রায় ছয় হাজার টাকার ইফতার সামগ্রী প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল শিকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশন সিলেট অফিসের কো-অর্ডিনেটর মো: হাসনাত আহমেদ রিফাত, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, আমীরপুর আশরাফুল মাদরাসার পরিচালক আওলাদ আহমদ, আঞ্জুমানে তালিমুল কোরআন রাজনগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক, ইত্তেফাকুল উলামা ঘড়গাঁওয়ের সভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা মনসুর আহমদ, রামিজ আহমদ, মুন্না মিয়া প্রমুখ।