সিলেটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলিবর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।
সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্ল্যাহ-এর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও রাজনৈতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার মাধ্যমে বিরোধী কণ্ঠ দমন করার চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর বিএনপির সহ-সভাপতিদের মধ্যে অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, জিয়াউল গণি আরিফিন জিল্লুর, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুব কাদির শাহী, ডা: আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল হোসেন, আব্দুর রহিম মল্লিক, কামরুল হাসান শাহিন, জেলা ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মূর্শেদ আহমদ মুকুল, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, মাহবুবুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, কুহিনূর আহমদ, মতিউল বারী খূর্শেদ, শাকিল মূর্শেদ, ফাতেমা জামান রোজি ও আবুল কালাম, জেলা ও মহানগর সাংগঠনিক সম্পাদকদের মধ্যে সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট আল আসলাম মুমিন ও দেওয়ান জাকির, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জলবায়ু সম্পাদক সবুর আহমদ, ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, পরিবার কল্যাণ সম্পাদক হাবিব আহমদ, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব বেলাল আহমদ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।



