উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ হারালেন বৃদ্ধা

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অমিছা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ হারালেন বৃদ্ধা
উলিপুরে বজ্রপাতের বিকট শব্দে প্রাণ হারালেন বৃদ্ধা |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতের তীব্র শব্দে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অমিছা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) গভীর রাতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অমিছা বেগম ওই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হন অমিছা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি মারাত্মকভাবে ভীত হয়ে পড়েন এবং সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্বজনরা।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সোহরাব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।