ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে অংশ নেয়া ৪৯ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনই জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, কোনো আসনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৫০ হাজার ৮৪। এক-অষ্টমাংশ দাঁড়ায় ১৮ হাজার ৭৬০ ভোট। এর কম ভোট পাওয়ায় পাঁচ প্রার্থী জামানত হারান। তারা হলেন- ইকবাল চৌধুরী (কলারছড়ি) ১৭ হাজার ৬৬৬, শরীফ মৃধা (আপেল) ১৩৯, শাহ আলম (লাঙল) ২৬৫, হাবিবুর রহমান (হাঁস) ১০৬ এবং হুসাইন আহমাদ (হাতপাখা) ৯০৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৪৪ হাজার ৯৯৭। প্রয়োজনীয় এক-অষ্টমাংশ ৩০ হাজার ৬২৪। এই আসনে সাতজন প্রার্থী নির্ধারিত ভোটের কম পান। তারা হলেন- আশরাফ উদ্দিন (শাপলা কলি) ২০ হাজার ৪০১, জিয়াউল হক মৃধা (লাঙল) ১৯৯, এস এন তরুণ দে (কলার ছড়ি) ১২ হাজার ৫৬০, তৈমুর রেজা মো: শাহজাদ (তারা) ৩৮৪, নেছার আহমাদ (হাতপাখা) তিন হাজার ৮৫১, মাঈন উদ্দিন (আপেল) এক হাজার ৪১৯ এবং শরিফা আক্তার (প্রজাপতি) ১৮১ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৯৫ হাজার ৮৫৫। এর এক-অষ্টমাংশ ৩৬ হাজার ৯৮২ ভোট। নির্ধারিত ভোটের কম পাওয়ায় পাঁচ প্রার্থী জামানত হারান। এরমধ্যে আয়েশা আক্তার (চেয়ার) এক হাজার ৩৪৪, নিয়াজুল করিম (হাতপাখা) ছয় হজোর ২৩১, আবু হানিফ (আপেল) তিন হাজার ৩৪৫, ওমর ইউসুফ খান (হরিণ) ২৭৮ এবং রেজাউল ইসলাম ভূঞা (লাঙল) এক হাজার ৮৯১ ভোট পেয়েছন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৪২ হাজার ৩০২। এর এক-অষ্টমাংশ ৩০ হাজার ২৮৭। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় পাঁচ প্রার্থী জামানত হারান। এরমধ্যে মো: জসিম (হাতপাখা) দুই হাজার ২৭৭, জহিরুল হক খাঁন (লাঙল) দুই হাজার ৪৫৩, জহিরুল হক চৌধুরী (ট্রাক) ১০৭, রফি উদ্দিন (আপেল) ৭৭৩ এবং শাহীন খান (আম) ১০৯ ভোট পান।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মোট ভোট পড়েছে দুই লাখ ৬০ হাজার ৯০। এর এক-অষ্টমাংশ ৩২ হাজার ৫১১। এ আসনে পাঁচ প্রার্থী নির্ধারিত ভোটের নিচে থাকায় জামানত হারান। এরমধ্যে নজরুল ইসলাম (হাতপাখা) ২০ হাজার ৬৯৬, নাহিদা জাহান (মাথাল) ২৬৬, আশরাফুল হক (আপেল) ২৫৭, কামরুল ইসলাম (লাঙল) ৩৭২ এবং শাহীন খান (কাস্তে) ৩৫৯ ভোট পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্চারামপুর) আসনে মোট ভোট পড়েছে এক লাখ ৫৩ হাজার ৫০। এর এক-অষ্টমাংশ ১৯ হাজার ১৩১। প্রয়োজনীয় ভোটের কম পাওয়ায় আট প্রার্থী জামানত হারান। এরমধ্যে কে এম জাবির (তারা) ১৬৭, ড. মো: সাইদুজ্জামান কামাল (হরিণ) এক হাজার ৯২৬, আবু কায়েস সিকদার (ফুটবল) ৬৬৬, আবু নাসের (মোমবাতি) দুই হাজার ৩৫৩, সফিকুল ইসলাম (আম) ১০৬, হাবিবুর রহমান (আপেল) ১৩৯, সাইদউদ্দিন খান (হাতপাখা) আট হাজার ৫৭২ এবং সফিকুল ইসলাম (ট্রাক) ২৮৯ ভোট পান।



