ঘিওরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর গ্রাম থেকে জোসনা বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওর থানা, মানিকগঞ্জ
ঘিওর থানা, মানিকগঞ্জ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের নয়াচর গ্রাম থেকে জোসনা বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) ভোরে নিজ বাড়ির পেছনে একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জোসনা বেগম ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা তাকে গাছের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘিওর থানার এসআই আব্দুস সালাম বলেন, পরিবারের সদস্যদের দাবি, জোসনা বেগম দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।