বন্দরে অপহরণের অভিযোগে গ্রেফতার ১, অপহৃত যুবক উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে চাকুরির প্রলোভন এক যুবককে ভোলা থেকে মোবাইল ফোনে ডেকে এনে অপহরণ ও নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
বন্দর থানা, নারায়াণগঞ্জ
বন্দর থানা, নারায়াণগঞ্জ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের বন্দরে চাকুরির প্রলোভন এক যুবককে ভোলা থেকে মোবাইল ফোনে ডেকে এনে অপহরণ ও নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন নামে এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার যুবক শাকিলকে উদ্ধার করেছে।

বুধবার (১৭ জুন) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত শাহাদাতকে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভোলা জেলার দুলারহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে শাকিল মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বেসরকারি ডকইয়ার্ডে ওয়েলডিং কাজের চাকরির জন্য আবেদন করে। পরে, বন্দরের মদনগঞ্জ এলাকার অপহরণকারী চক্রের সদস্য জামাল মিয়ার ছেলে শাহাদাত হোসেন কৌশলে শাকিলের মোবাইল নম্বর সংগ্রহ করে।

পরে তাকে ফোন করে চাকুরির প্রলোভন দেখিয়ে বন্দরের মদনগঞ্জ এলাকায় ডেকে এনে অপহরণ করে। পরে তাকে মদনগঞ্জ মডেল স্কুলের পাশের একটি ক্লাবে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে মারধর করে। এ সময় শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা এসে ঘটনা শুনে শাহাদাতকে গণপিটুনি দেয়। এ সময় শাকিলের সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, শাকিলকে চাকুরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে এনে শাহাদাত মুক্তিপণ দাবি করে মারধর করে। স্থানীয়রা শাহাদাতকে পিটিয়ে আমাদের কাছে সোপর্দ করেছে। আমরা তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, শাকিলের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে শাকিলকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।