কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী মিছিল

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

Location :

Kushtia
নির্বাচনী মিছিল
নির্বাচনী মিছিল |নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলের আগে ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের প্রার্থী মো: আব্দুল গফুর।

আব্দুল গফুর বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যাচ্ছি, কিন্তু আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।’

এ সময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির সিরাজুল হক, জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল আমিন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম, নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুন, সেক্রেটারি মো: মহিউদ্দিন প্রমুখ।