নোয়াখালীর হাতিয়ায় পুকুরে ভাসছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ।
শুক্রবার (৩১ জুলাই) সাড়ে ১০টার দিকে উপজেলার তমরোদ্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে এ লাশ ভাসতে দেখেন পথচারীরা।
পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সকালে পুকুরে লাশ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু প্রবল বৃষ্টির কারণে এখনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
তমরদ্দি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে লাশ উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না।
তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে পরিচয় সনাক্তসহ ঘটনা জানার চেষ্টা করা হবে।’



