মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গ্রেফতার মো: বাবুল (বাবু) (৩৮)
গ্রেফতার মো: বাবুল (বাবু) (৩৮) |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৯ মার্চ ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ মহাকালী এলাকার দারুল উলুম ইসলামিয়া কওমী মাদরাসার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।

এ সময় মো: বাবুল (বাবু) (৩৮), পিতা শফিজদ্দিন সিকদার, সাং দক্ষিণ কেওয়ার, থানা ও জেলা মুন্সীগঞ্জকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধ দমন কার্যক্রমে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।