পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুল গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে মো: সানি (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুল গ্রেফতার
পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুল গ্রেফতার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে মো: সানি (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১ জুন) দুপুরে জয়পুরহাট সদর থানার চিনির কল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১৪।

গ্রেফতার মফিজুল উপজেলার হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

র‍্যাবের ফেসবুক পেজে প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে র‍্যাব-১৪।

র‍্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ) ও র‍্যাব-৫ (জয়পুরহাট) যৌথভাবে অভিযান চালিয়ে জয়পুরহাটের চিনির কল এলাকা থেকে সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল দিবাগত রাতে সানি স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় মফিজুলসহ অন্যান্য অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা সানিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরদিন নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মফিজুলসহ চারজনকে গ্রেফতার করেছে।