বোয়ালখালীতে ১২ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির মো: আজমের লাকড়ির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
উদ্ধারকৃত বার্মিজ প্রজাতির অজগর
উদ্ধারকৃত বার্মিজ প্রজাতির অজগর |নয়া দিগন্ত

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতর থেকে ১২ ফুট লম্বা একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করেছে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমির হোসাইন শাওন।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের নুর বক্স কন্ট্রাক্টরের বাড়ির মো: আজমের লাকড়ির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আমির হোসেন শাওন জানান, আজমের লাকড়ির ঘর থেকে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে পরিবারের সদস্যরা প্রথমে অজগরটি দেখতে পান। সম্ভবত খাদ্যের সন্ধানে অজগরটি লোকলয়ে চলে আসে। পরে খবর পেয়ে তিনি সেখান থেকে সাপটি উদ্ধার করেন।

তিনি বলেন, ‘বার্মিজ প্রজাতির অজগরটির ১২ ফুট লম্বা ও তার ওজন প্রায় ১২ কেজি।

বিকেলে সাপটি বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।