দামুড়হুদা অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাত, জরিমানা আদায়

অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে প্যাকেটজাত করা এবং শিশুখাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে প্যাকেটজাত করা এবং শিশুখাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার মোস্তফাপুর ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা করে ও আদায় করা হয়েছে। একইসাথে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোটেল, ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।