নতুন নামে পুরাতন ঠিকানা!

নাটোরের লালপুরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের নির্দেশে উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করতে হটলাইন নাম্বার চালু করা হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
নাটোরের লালপুরে হটলাইন নাম্বার
নাটোরের লালপুরে হটলাইন নাম্বার |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের নির্দেশে উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে যোগাযোগ করতে হটলাইন নাম্বার চালু করা হয়েছে। তবে নতুন হিসেবে পরিচিত করালেও নম্বরগুলো পুরাতন। তাই একে ‘নতুন নামে পুরাতন ঠিকানা’ বলে রসিকতা করেছেন অনেকেই।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ স্বাক্ষরিত একটি গণ বিজ্ঞপ্তি মাধ্যমে তিনটি মোবাইল নম্বর দিয়ে একে হটলাইন নাম্বার বলে উল্লেখ করা হয়েছে।

যার একটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (০১৭৬২৬৯২১১১), একটি সরকারি কমিশনার (ভূমি) (০১৭৬২৬৯২১১৮) ও একটি লালপুর থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০১২৪৬৭৮) অফিসিয়াল মোবাইল নম্বর।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস সৌরভ জানান, নম্বরগুলি পুরাতন হলেও সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান দিতে প্রতিমন্ত্রীর নির্দেশে এই নম্বরগুলো ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।