শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দীন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ২৯১, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সদ্য নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এলাকার জনগণ তাদের সেবা করার যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় সততার সহিত সেই দায়িত্ব আমি পালন করে যাব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, চট্টগ্রাম-১৪ আসনকে সন্ত্রাস-দুর্নীতি মুক্ত উন্নত মডেল ও সুখী সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, সাবেক ছাত্রনেতা আসিফুল আলম জুয়েল, মো: মাসুদ আহমেদ, এস এম ফরিদ, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মো: আসলাম, মো: শাহজাহান মন্টু, ছাত্রদল নেতা মো: খোকন উদ্দিন, মৎস্যজীবী দল নেতা কে এম হেমায়েত, ছাত্রনেতা মো: আবিদ, সিবগাতুল্লাহ আবু মাসুম প্রমুখ।



