২৬ মার্চ উপলক্ষে সাভারে জামায়াতের প্রস্তুতি সভা

বক্তারা জানান, ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Location :

Savar
২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাভারে জামায়াতের প্রস্তুতি সভা
২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাভারে জামায়াতের প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

সাভার (ঢাকা) সংবাদদাতা

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের আগমনকে কেন্দ্র করে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় সাভার পৌরসভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মোবারক হোসাইন।

বক্তারা জানান, ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, “ক্ষুধা, সন্ত্রাস, চাঁদাবাজি, নদী দখল ও লুটপাটমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দলীয় জনশক্তি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. রাকিব হোসেনসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।