মৌলভীবাজারে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের উপহার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
মৌলভীবাজারে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের উপহার বিতরণ
মৌলভীবাজারে বন্যাদুর্গতদের মাঝে জামায়াতের উপহার বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

উপজেলা আমির আবু রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহ উল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার মু: শাহেদ আলী, সাবেক জেলা আমির ও রাজনগর-মৌলভীবাজারের মো: আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলী, মাওলানা মো: আমিনুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক নেতা মো: আলাউদ্দিন শাহ, উপজেলা নায়েবে আমির এম এ শহিদ, সদর ইউনিয়ন আমির দেলোয়ার হোসাইন বাবলু, প্রবাসী দায়িত্বশীল এ কে রাসেল এবং মাওলানা খতিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো: আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত প্রমুখ।

উপহার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মোমবাতি ও গ্যাসলাইট।