বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বামনা সদরের কলাগাছিয়া মিয়াবাড়ী মসজিদ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মো: মহিবুল্লাহ হারুন।
এছাড়া ইফতার মাহফিলের এ আলোচনা সভায় উপজেলা আমির হাফেজ মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান আল মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো: সাইফুল্লাহ মানসুর প্রমুখ।
এ ইফতার মাহফিলে উপজেলার পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



