মাগুরায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ৩

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ উপজেলার আমলসার ইউনিয়নের বিলনাথুর ইছাপুর গ্রাম থেকে অনিক, রানা ও নয়ন নামের তিন জনকে গ্রেফতার করে।

Location :

Magura

মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধষর্ণের ভিডিও চিত্র ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে কথিত প্রেমিক সৌরভ (২১) ও তার সহযোগী অনিক (১৯) রানা বিশ্বাস (২০) নয়ন শেখ (১৯) মো: হুসাইনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই পুলিশ উপজেলার আমলসার ইউনিয়নের বিলনাথুর ইছাপুর গ্রাম থেকে অনিক, রানা ও নয়ন নামের তিন জনকে গ্রেফতার করে।

ভুক্তভগী স্কুল ছাত্রীর মা অভিযোগে বলেন, সৌরভ বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪মে শ্রীপুর থানার টেম্পু স্ট্যান্ড থেকে জোর করে তুলে নিয়ে শ্রীকোল ই্উনিয়নের খড়িচাইল গ্রামে একটি কলা বাগানে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে এবং তা ভিডিও করে। এ ঘটনার পর ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আসামিরা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, স্কুলছাত্রীর মায়ের দায়ের করা মামলায় ৫ জনের নাম এসেছে । এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাকি দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।

গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হলে, তারা নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ জবানবন্দী প্রদান করেন। এ সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শান্তা আক্তার জবানবন্দী রেকর্ড করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।