রাজাপুরে ৮ হাফেজে কোরআনকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাফেজ ছাত্রদের সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ঝালকাঠির রাজাপুর, জীবনদাসকাঠির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফোরকান হাফিজিয়া মাদরাসা।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
রাজাপুরে ৮ হাফেজে কোরআনকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান
রাজাপুরে ৮ হাফেজে কোরআনকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাফেজ ছাত্রদের সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ঝালকাঠির রাজাপুর, জীবনদাসকাঠির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফোরকান হাফিজিয়া মাদরাসা।

মাদরাসা সূত্রে জানা যায়, হিফজ সম্পন্নকারী কৃতি ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) উপলক্ষে ২৬ রমজান, সোমবার আসর নামাজের পর মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা: মো: গোলাম রহমান কবির, দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী কামাল উদ্দিন।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন ক্বারী বেলায়েত রাজাপুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো: মিজানুর রহমান (মাসুম মিজান)।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোশারফ হোসেন।

হিফজ সম্পন্ন করে পাগড়ি ও ক্রেস্ট প্রাপ্ত হাফেজরা হলেন- মুহাম্মদ আবদুল্লাহ তালুকদার, মুহাম্মদ মাহদী হাসান, মুহাম্মদ আবদুল্লাহ হাওলাদার, মুহাম্মদ ওলিউল্লাহ খাঁন, মুহাম্মদ মুহসিন হাওলাদার, মুহাম্মদ ওলিউর রহমান রিফাত, মুহাম্মদ আবদুল্লাহ হাওলাদার, মুহাম্মদ মোহাইমিনুল ইসলাম।

উল্লেখ্য, আল-ফোরকান হাফিজিয়া মাদরাসাটি ১৯৯৬ সালে দেশের বিশিষ্ট ব্যাংকার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম মো: হাবিবুর রহমান প্রতিষ্ঠা করেন।

বর্তমানে এই মাদরাসার হিফজখানায় ৩৫ জন শিক্ষার্থী রয়েছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত শতাধিক শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেছেন।