নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর ঘোষিত উদ্যোগের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার সুযোগ আরো বিস্তৃত করা সম্ভব। সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াবে।’
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



