কালীগঞ্জের ফুলদী নলী ব্রিজে ঈদের ছুটিতে হাজারো মানুষের ঢল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নলী ব্রিজে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে হাজারো মানুষের ঢল নেমেছে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj
কালীগঞ্জের ফুলদী নলী ব্রিজে ঈদের ছুটিতে হাজারো মানুষের ঢল
কালীগঞ্জের ফুলদী নলী ব্রিজে ঈদের ছুটিতে হাজারো মানুষের ঢল |নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী নলী ব্রিজে ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে হাজারো মানুষের ঢল নেমেছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় প্রচন্ড ভিড় উপেক্ষা করে আনন্দ উৎসবে মেতে ওঠেছে ঘুরতে আসা হাজারো ভ্রমন পিপাসু দর্শনার্থী।

সরেজমিনে দেখা যায়, থানা সদর হতে প্রায় ৬ কি:মি: উত্তরে বক্তারপুর ইউনিয়নের ফুলদী ও বক্তারপুর এলাকাকে বিভক্ত করেছে এই নলী ব্রিজ নামে পরিচিত এই ছোট্ট সেতুটি। বিশেষ দিনে বিশেষ মূহুর্তে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভ্রমনে আসে মনোরম এই খোলা জায়গায়। চতুর্দিকে ঘাড় সবুজের ধান ক্ষেত। এ যেন সবুজের প্রান্তর। আর বর্ষা আসতেই বিলের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গ্রীষ্মকালে সবুজের সমারোহ এবং বর্ষাকালে ব্রিজের দু’দিকে জলাশয়। সেতুর পাশেই নির্মিত হচ্ছে অত্যাধুনিক ইনডোর পাওয়ার গ্রিড প্রকল্প। যা দর্শনার্থীদের আরোও বেশী বিমোহিত করে তোলে।

ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে বিভিন্ন শ্রেণী পেশার দর্শনার্থীরা। পরিবারের ছোট ছোট শিশু, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক, রাজনীবিদ ও গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ ছুটে আসে এই নলী ব্রিজ নামে খ্যাত এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

সুন্দর এই মূহুর্তকে ধরে রাখতে ও ক্যামেরাবন্দী করতে ব্যস্ত অনেকে। আবার অনেকেই সেলফি তুলে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

নলী ব্রিজে প্রকৃতিকে উপভোগ করতে আসা বক্তারপুর এলাকার জাহিদ ও ফুলদী এলাকার মোয়াজ্জেম হোসেন রাসেল প্রতিবেদককে জানান, ঈদের ছুটিতে প্রাকৃতিক পরিবেশে বাড়ির বাইরে পরিবারের স্বজনদের নিয়ে বেড়াতে এসেছি। উম্মুক্ত ও খোলা জায়গা থাকায় সকল শ্রেণি পেশার মানুষ প্রকৃতিকে উপভোগ করতে প্রতি ঈদেই তারা এখানে বেড়াতে আসে।