ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি জানান, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। দুর্ঘটনায় আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স |নয়া দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন শিশু মানহা (১০ মাস), জ্যোতি (২৮), লাকি আক্তার (৪৫), হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় মাওয়ামুখী একটি অ্যাম্বুলেন্স বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। অ্যাম্বুলেন্সটি ঢাকা শিশু হাসপাতাল থেকে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি নয়া দিগন্তকে জানান, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি উল্টে যায়। দুর্ঘটনায় আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলেও জানান তিনি।