নাটোরের লালপুরে পৃথক অভিযানে অবৈধভাবে মাটি খননের অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভূমি প্রশাসন।
শনিবার (৩০ মে) রাত ১টার দিকে উপজেলার ঢুষপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শামীমকে (৫০) আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, রাত আড়াইটার দিকে উপজেলার কয়লারডহর নামক স্থানে অবৈধভাবে পদ্মা নদীর চর থেকে মাটি খননের অভিযোগে মো: মাহবুল ইসলামকে (৪১) একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, কৃষিজমি ও নদী রক্ষার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় লালপুর থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।



