নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

শিক্ষক মহিদুল ইসলাম আজ স্কুল ছুটির পর তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সাপাহার বাজারে পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Naogaon
ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত |প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে সাপাহারে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপাহার সদরে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করেছে সাপাহার থানা পুলিশ।

নিহত মহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার রাইগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার হরিপুর গ্রামের সোলাইমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক মহিদুল ইসলাম আজ স্কুল ছুটির পর তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এ সময় সাপাহার বাজারে পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো নিহতের পরিবারের কেউ থানায় আসেনি। তারা থানায় এসে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।